বরিশাল ৬ শায়খে চরমোনাইর আসনে জামাতের মনোনয়নপত্র স্থগিত - বাতিল
বরিশাল-৬ আসনে শায়খে চরমোনাইয়ের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন এ সিদ্ধান্তের কথা জানান।
রিটার্নিং কর্মকর্তা জানান, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের মনোনয়নপত্রে একাধিক ত্রুটি পাওয়ায় তা স্থগিত রাখা হয়েছে।
তিনি আরও জানান, প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে ৩০০ টাকার স্ট্যাম্পে প্রার্থীর অঙ্গীকারনামা সংযুক্ত না থাকা, হলফনামার প্রতি পৃষ্ঠায় স্বাক্ষরের অনুপস্থিতি এবং স্থাবর সম্পত্তির তথ্য শূন্য দেখানোর কারণে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা সম্ভব হয়নি।
তবে রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থী চাইলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল দায়ের করে তার প্রার্থিতা পুনর্বহালের সুযোগ পাবেন।
আই এন বাংলাদেশ টিভি -
সত্য নির্ভর প্রতিষ্ঠান --

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন